রাজনীতি

বিশ্বভারতীর উপাচার্যকে প্রাণনাশের হুমকি! অভিযোগের তীর তৃণমূলের দিকে

শান্তিনিকেতনের নাম ফলক নিয়ে নতুন বিতর্ক। বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকাই ধর্ণা শুরু করেছে তৃণমূল। আর সেই মঞ্চ থেকেই বিশ্বভারতীর উপাচার্যকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন জামসেদ আলি খান, গগন সরকার প্রমুখ নেতারা। তাদের বক্তব্য, বিশ্বভারতীর ক্যাম্পাসের বাইরে চলছে অবস্থান কর্মসূচি। বাউল গান, রবীন্দ্রসঙ্গীত, বক্তৃতা হচ্ছে। উপাচার্যের পাঁচ বছরের নানা কীর্তিকলাপও তুলে ধরছেন বক্তারা। আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে উনি চিন্তিত। কিন্তু একবারও ফলক বদলের কোনও উত্তর নেই। এখন শিরোনামে আসতেই তিনি এসব অভিযোগ করেছেন।’

অভিযোগ বিশ্বভারতীর উপাচার্যকে বারবার বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূলের তরফ থেকে একটি ধর্না মঞ্চ তৈরি করা হয়েছে সেখান থেকে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। তৃণমূলের কোন নেতা তাঁকে বারবার। বীরভূম থেকে বের করার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাঁকে শ্মশানে পাঠানোরও হুমকি দেওয়া হয়েছে। এই কারণে তিনি যথেষ্ট প্রাণ সংশয়ে আছেন।ইতিমধ্যেই শান্তিনিকেতন থানায় ইমেলের মাধ্যমে অভিযোগ দায়ের করেছে উপাচার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.