রাজনীতি

‘ভাঙরকে কলকাতা পুলিসের আয়ত্তে আনা রাজনৈতিক এজেন্ডা’ বিস্ফোরক মত শুভেন্দুর !

নিজস্ব সংবাদদাতা:কলকাতা পুলিসের অধীনে ভাঙড়কে যুক্ত করা প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করে চাঞ্চল্যকর দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়,‘ভাঙড়কে কলকাতা পুলিসের অধীনে আনা রাজনৈতিক এজেন্ডা। এর সঙ্গে আইনশৃঙ্খলা শুধরে নেওয়ার কোনও উদ্দেশ্য নেই।’

উল্লেখ্য,এখন ভাঙড়ে মোট ৩টি থানা রয়েছে।সেগুলো ভেঙেই ৯টি থানা করার তৎপরতা। এই এলাকা কলকাতা পুলিসের আওতায় এলে ৩টি থানা ভেঙে ৯টি থানা করা যায় কিনা তার সম্ভাব্য প্রস্তাব দিয়েছে ভূমি সমীক্ষা দফতর।বর্তমানে ভাঙড় বিধানসভায় তিনটি থানা-কলকাতা লেদার কমপ্লেক্স, কাশীপুর থানা ও ভাঙড় থানা। তার সঙ্গে যুক্ত হতে পারে হাতিশালা, পোলেরহাটে নতুন থানা।

শুভেন্দুর সংযোজন,’দক্ষিণ ২৪ পরগনা জেলাকে ভেঙে এর আগে সুন্দরবন পুলিস জেলা,বারুইপুর পুলিস জেলা ও ডায়মন্ড হারবার পুলিস জেলা করা হয়েছিল।কারণ তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।পুলিসকে দিয়ে নিয়ন্ত্রণ করার জন্যই দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে টুকরো টুকরো করা হয়েছিল।’তরজা অব্যাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.