আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তপ্ত রাজনীতি। ক্ষোভ ক্রমেই বাড়ছে। আজ, শনিবার দেশজুড়ে ধর্মঘটে শামিল হয়েছে আইএমএ। যার জেরে বিঘ্নিত হতে পারে চিকিৎসা পরিষেবা। ঘটনার তদন্তে এখন সিবিআই। শুক্রবার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়।
উল্লেখ্য, হাইকোর্টে সন্দীপ ঘোষকে নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। তাঁকে ‘প্রভাবশালী’ বলেও উল্লেখ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আদালতের প্রশ্ন, হাসপাতালের ভিতরে একজন মহিলা চিকিৎসকের দেহ পড়ে থাকা সত্ত্বেও, কেন অভিযোগ জানালেন না প্রিন্সিপাল?
সন্দীপ ঘোষকে সিবিআই তলব করলেও হাজিরা দেননি তিনি। তার পরবর্তীতে গতকাল অর্থাৎ শুক্রবার মাঝরাস্তা থেকেই তাকে তুলে নিয়ে সিজিও কমপ্লেক্সে যায় সিবিআই। দুপুর ৩টে নাগাদ তুলে নিয়ে যাওয়া হয় তাঁকে। চলে জিজ্ঞাসাবাদ।
বিশেষভাবে উল্লেখ্য, এদিন আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের
যায় সিবিআই টিম। বেশকিছু জিনিস খতিয়ে দেখতেই তারা হাসপাতালে উপস্থিত হয়, এমনটাই সূত্রের খবর।







