ক্রিকেটার হার্দিক পান্ডিয়া আবারও বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি একটি গুজব ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হচ্ছে যে, নাতাশার সঙ্গে ডিভোর্সের পর তিনি জেসমিন ওয়ালিয়া নামক এক মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
ঘটনার সূত্রপাত হয় ১৫ এপ্রিল, যখন মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের আইপিএল ম্যাচে জেসমিন ওয়ালিয়া উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, হার্দিক ও জেসমিনকে একই স্থানে দেখা গেছে এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত জেসমিনের এক সেলফিতে হার্দিকের কাঁধের উলকি স্পষ্ট দেখা যাচ্ছে, যা গুঞ্জনকে আরও বাড়িয়ে তুলেছে।
হার্দিক এবং তার স্ত্রী নাতাশা স্তানকোভিচের সর্ম্পকের ভাঙনের খবর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছে। তবে এই গুজব এসময় বেশ প্রভাব ফেলতে পারে। যদিও এখনও হার্দিক বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে ক্রিকেটপ্রেমী এবং ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
এই বিষয়টি সত্য কিনা তা এখনই নিশ্চিত করা সম্ভব নয়। তবে ক্রিকেটবিশ্বে এটি বড়সড় বিতর্কের জন্ম দিতে পারে।







