ভারত পাকিস্তানের সম্পর্কে বেশ কয়েকদিন ধরেই চাপা উত্তেজনা চলছে, নিয়ন্ত্রণ রেখার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে সুরক্ষার বহর বাড়তে শুরু করেছে
পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে আবহে নাগরিক সুরক্ষার জন্য ৭ মে অর্থাৎ আজ ২০২৫-এ মক ড্রিলের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ৷
পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও সময়ে অ্যাকশনে নামতে পারে ভারত, মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ দেশজুড়ে আরও আঁটোসাঁটো হতে চলেছে ।
একই সঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরে এনএসজি কমান্ডোর নজরদারি চলেছে ৷ জগন্নাথ মন্দিরে এনএসজির চার প্রতিনিধি দল নিরাপত্তা সামগ্রিক পর্যালোচনা করেন।
দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই বিভিন্ন জনপ্রিয় এবং বিখ্যাত জায়গাগুলিতে নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। কারণ এইসব জায়গায় পর্যটকের সংখ্যা বেশি থাকে। সেই প্রেক্ষিতেই পুরীর মন্দিরে এনএসজি কম্যান্ডোর প্রতিনিধি দল যাওয়া ভীষণ তাৎপর্যপূর্ণ ব্যাপার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ইতিমধ্যে এই ইস্যুতে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, মক ড্রিলে মূলত আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে, তাই শেখানো হবে সাধারণ মানুষকে। সূত্রের খবর, আমজনতাকে বোঝানো হবে সাইরেনের শব্দ শুনলে কীভাবে প্রতিক্রিয়া দিতে হবে। এছাড়া তাঁদের সকলকে বাড়িতে ফার্স্ট এইড বক্স, টর্চ, মোমবাতি সহ অতিরিক্ত খাবারের বন্দোবস্ত করে রাখতে বলা হয়েছে। শুধু তাই নয়, হাতে নগদ রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে।







