বিদেশ

ইসরায়েল সফরে আসতে পারেন আমেরিকান প্রেসিডেন্ট। তবে কোন দেশের পাশে আছেন তিনি সেই নিয়ে রয়েছে সংশয়

ইজরায়েল প্যালেস্টাইনের যুদ্ধে ইসরাইলের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারত সহ আরো অনেক দেশ। তবে এই ক্ষেত্রে আমেরিকা দু দেশেরই সমর্থন মূলক কথা বলছে। একদিকে ইজরায়েল ভ্রমণ করার কথা ভাবছেন তিনি। অপরদিকে আবার ইসরাইল সেনাদের হুমকি দিয়েছেন, যেন তারা “গাজা” আক্রমণ না করে।যদিও বাইডেন দুপক্ষকেই সংযমের আহ্বান জানিয়ে আসছেন। তবে তার এই ইসরাইল ভ্রমণ এটি তো ইজরায়েলকে সমর্থন করারই বার্তা দিচ্ছে।

ইজরায়েল সেনাদের এখন মূল লক্ষ্য গাজা দখল করা। সেই অনুযায়ী ইতিমধ্যে প্রস্তুতিও নিয়ে ফেলেছে তারা। এর মাধ্যমে এই উপত্যকার একটি বড় অংশ দখল নেওয়ার পরিকল্পনা করেছে ইজরায়েলি কর্মকর্তারা। তবে এই বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন বলেছেন,”ইসরায়েল গাজা দখল করে নেওয়ার চেষ্টা করলে সেটি ‘মস্ত বড় ভুল’ হবে।” এরপর সিবিএস সংবাদ মাধ্যমকে তিনি জানান,”আমি আত্মবিশ্বাসী যে, ইসরায়েল যুদ্ধের নিয়ম মেনে চলবে।”তিনি চান যেন এই এলাকায় খাদ্য ও পানীয় পৌঁছে এবং আটকে থাকা বাসিন্দারা ওখান থেকে উদ্ধার হন।

তিনি আরও বলেন,”আমি বিশ্বাস করেন না, হামাস ‘সব ফিলিস্তিনি জনগণের’ প্রতিনিধিত্ব করে এবং তিনি এই গোষ্ঠীটিকে সম্পূর্ণরূপে নির্মূল দেখতে চাই।হামাসকে অবশ্যই নির্মূল করতে হবে এবং ফিলিস্তিনি রাষ্ট্রের পথ তৈরি করতে হবে।”

বেশ কিছুদিন ধরে চলে আসা ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধে মৃতের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজারেরও বেশি। আহত প্রায় সাড়ে তিন হাজার মানুষ যার মধ্যে বেশিরভাগই শিশু। “এই সংঘাতের ফলে বাস্তব উচ্চতা হয়েছে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি” দাবি হামাসকে অবশ্যই নির্মূল করতে হবে এবং ফিলিস্তিনি দাবি জাতিসংঘের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.