নিয়োগ দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতি, গরু প্রাচার, কয়লা প্রাচার কাণ্ডে গ্রেফতার হয়েছে একাধিক নেত-মন্ত্রিরা। একাধিকবার ইডি তলব করেছে তাদের। ফের কয়লার চোরা চালানকারিদের হাতে-নাতে ধরলো বীরভূমের নলহাটি থানার পুলিশ। চারজন কয়লা পাচারকারী সহ পাঁচটি বাজেয়াপ্ত করা হয় পাঁচটি বাইক।
পুলিশ সূত্রে খবর, বুধবার গভীররাতে বীরভূমের নলহাটি থানার শালবুনি এলাকা থেকে প্রায় ২৫ কুইন্টাল চোরাই কয়লা উদ্ধার করে পুলিশ। গোপন সূত্রে খবর তারা ওখানে পৌঁছায়। তাদের সাথে ছিল পাঁচটি বাইক। মূলত ওই বাইকে করে কয়লা পাচার করছিল ওই কয়লা পাচারকারীরা।
ধৃতদের নাম মহম্মদ আবদুল সাত্তার আনসারি,সিরাজ আনসারি,মেরাজ আনসারি ও প্রভাত মণ্ডল। তাদের প্রত্যেককে রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।







