রাজনীতিরাজ্য

SIR স্থগিত করতে , কমিশনকে চিঠি মমতার , বললেন ‘ জবরদস্তি বন্ধ করুন… ‘ !

প্রথম থেকেই SIR এর বিরোধিতা করে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার ভোটার তালিকার বিশেষ সমীক্ষা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন তিনি ! তার দাবী SIR স্থগিত করে , BLO দের উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে । তাঁর কথায় অপরিকল্পিত ভাবে , আধিকারিক এবং সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে , যার ফলে , পরিস্থিতি বিপজ্জনক হয়ে পড়ছে ।

কমিশনকে দেওয়া চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন , “চলমান এসআইআর প্রক্রিয়া বন্ধ করুন। কারও উপরে জবরদস্তি বন্ধ করুন। যথাযথ প্রশিক্ষণ এবং সহায়তা দিন।” মুখ্যমন্ত্রীর কথায় , SIR প্রক্রিয়া সম্পূর্ণ ভাবে শেষ করতে কমপক্ষে তিন বছর সময় লাগে , সেখানে অপরিকল্পিত ভাবে আধিকারিকদের ওপর চাপ দিয়ে তিন মাসে কাজ শেষ করতে বলা হচ্ছে ।

এই চিঠিতে মুখ্যমন্ত্রী, ধান কাটার মরশুমের কথাও তুলে ধরেন । মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন , “বর্তমানে পশ্চিমবঙ্গে আমন ধানের কাটাই পুরোদমে চলছে, যা চলবে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত। পাশাপাশি রবি শস্য—বিশেষ করে আলুর—রোপণও চলছে, যা সময়সীমা–নির্ভর কৃষিকাজ। লক্ষ লক্ষ কৃষক ও শ্রমিক মাঠে ব্যস্ত থাকায় এই সময় সাধারণ মানুষকে ঘরে পেয়ে SIR–এর কাজ করা কার্যত অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।”

উল্লেখ্য , ইতিমধ্যেই বহু জায়গায় SIR শুরুর পর থেকে মৃত্যুর খবর সামনে এসেছে । কোনো জায়গায় আতঙ্কে সাধারণ মানুষের আত্মহত্যার অভিযোগ উঠছে , তো কোনো জায়গায় শোনা যাচ্ছে কাজের চাপে আত্মহত্যা করেছেন বিএলও । আবার অনেক জায়গায় , চাপে পড়ে , বিএলও দের অসুস্থতার খবরও সামনে আসছে । আর এমত পরিস্থিতিতেই নির্বাচন কমিশনকে চিঠি মমতার । উল্লেখ্য , রাজ্যের মুখ্যনির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও এবিষয়ে জানিয়েছেন , “ECI দেখবে সবটা। আমরা দেখব না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.