মঙ্গলবার সাফাই অভিযানে নামে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট। ৪৭ ঘণ্টা পেরিয়ে গেলেও আন্দোলনকারীরা অবস্থান করছেন সেখানে। তবে এই মুহূর্তে জানা যাচ্ছে নবান্ন থেকে মুখ্য সচিবের তরফ থেকে ফের জুনিয়র ডাক্তার দের চিঠি পাঠানো হয়েছে।
সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে আজ বিকেল পাঁচটার মধ্যে নবান্নের বৈঠকে ডাক্তার দের যোগ দেওয়ার কথা। এও জানানো হয়েছে যে বৈঠকের জন্য মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবে। তবে সরাসরি সম্প্রচারের যে দাবি রেখেছিলেন আন্দোলনকারী ডাক্তাররা সে দাবি খারিজ করল নবান্ন। তারা জানিয়েছেন, সরাসরি সম্প্রচার সম্ভব নয়।
আরও একটি দাবি জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা তারা বলেছিলেন পশ্চিমবঙ্গের সব মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার দের মধ্যে ৩০ জন প্রতিনিধি রাখতে হবে বৈঠকে। সেই দাবি ও মানেনি নবান্ন। মুখ্যসচিবের চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে ১৫ জনের বেশি প্রতিনিধি বৈঠকে যোগ দেওয়ার অনুমতি নবান্ন দেবে না।
এই চিঠির পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কি সিদ্ধান্ত নেয় এটাই এখন দেখার বিষয়।





