টলিপাড়ায় আমাদের সকলেরই চেনা মুখ আর্য ও আরাত্রিকার। তাঁরা দুজনেই তাদের অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছে।টলিপাড়ায় একাধিক বিচ্ছেদের মাঝে এল বড়পর্দার এক অভিনেতা ও ছোটপর্দার এক অভিনেত্রীর নতুন সম্পর্ক শুরুর আভাস। এর আগেও একাধিক অভিনেতা ও অভিনেত্রীকে নিয়ে এ ধরনের গুঞ্জন রটেছে। কিন্তু সূত্রের খবর, তাঁদের আলাপচারিতার ধরন চোখে পড়ার মতো। কিন্তু এই নিয়ে খোলাখুলি কথা বলতে রাজি নন কেউই।
যদিও তাদের দুজনেরই দাবি তারা শুধুই খুব ‘ভালো বন্ধু’।
জি বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে ‘রাই’-এর প্রেম, বিবাহিত জীবন একেবারেই যে সুখের নয় তা দেখতেই পাচ্ছেন দর্শকেরা। তবে বাস্তবে কিন্তু অভিনেত্রীর ‘সম্পর্ক’ বেশ মিষ্টি। কানাঘুষো শোনা যাচ্ছে, অভিনেতা আর্য দাশগুপ্তর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে এই অভিনেত্রীর। একসঙ্গে সময় কাটান তাঁরা, এমনকি টলিউডের প্রতিবাদী মিছিলেও দেখা গেছে এই দু’জনকে। তবে কি সম্পর্কে জড়িয়েছেন তাঁরা? প্রেম নিয়ে তেমন কিছু না বললেও নিজেদের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা লুকোচ্ছেন না তাঁদের দু’জনের কেউই।এইমুহূর্তে আরাত্রিকা ব্যস্ত ‘মিঠিঝোরা’ ধারাবাহিক নিয়ে, অন্যদিকে আর্য শুরু করেছেন নতুন ছবির শুটিং। তবে তার মাঝেও একে অপরের সঙ্গে সময় কাটানো, ঘুরতে যাওয়া, রিল বানানো সবটাই করছেন তাঁরা।
কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি সম্প্রতি নতুন ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী আরাত্রিকা।পর্দায় রাইয়ের জীবনে বারবার ভুল মানুষ এলেও, বাস্তবে আর্যর মধ্যে ‘ভাল বন্ধু’ খুঁজে পেয়েছেন, এমনটাই দাবি অভিনেত্রীর। এমনটাই টলিপাড়ার সূত্রের খবর







