রাজ্য

‘একা কেন যাব?’, রাজ্যপালের চিঠির জবাবে বিস্ফোরক সায়ন্তিকা

পরশু অর্থাৎ বুধবার দুপুর ১২টা নাগাদ বিধায়ক হিসাবে শপথ নেওয়ার জন্য বরাহনগরের জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে চিঠি প্রদান করে রাজভবন। উক্ত চিঠির বয়ান নিয়ে এবার পাল্টা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিলেন সায়ন্তিকা।

অন্যদিকে, আজ বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে নবনির্বাচিত বিধায়কের। বিধানসভাকে এড়িয়ে রাজভবনের পক্ষ থেকে শপথগ্রহণ অনুষ্ঠানের সময় নির্ধারণের এই ব্যাপার ভাল চোখে দেখছে না তৃণমূল।

সায়ন্তিকা জানিয়েছেন, ‘উপনির্বাচনের ক্ষেত্রে সাধারণত স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে শপথের দায়িত্ব দেন রাজ্যপাল। তবে এবার তা করেননি রাজ্যপাল। বিধানসভাকে কার্যত অন্ধকারে রেখে সরাসরি আমাকে চিঠি পাঠানো হয়েছে। ভগবানগোলার বিধায়ককে চিঠি পাঠানো হয়নি। আমি একা কেন যাব? আমি যাব না।’

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সঙ্গেই ভগবানগোলা ও বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। তবে, রাজভবন থেকে কোনও ইঙ্গিত না পাওয়ায় দুই বিধায়কের শপথ গ্রহণ আটকে রয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.