দেশ

বাড়িতে এলো এক নতুন সদস্য, কী নাম দিলেন আমাদের প্রধানমন্ত্রী

আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাড়িতে এলো এক নতুন সদস্য। খুব সুন্দর দেখতে সদস্যটি কে। সদস্যটা আর কেউ নয় , সদস্যটি হল একটা ছোট্ট বাছুর।প্রধানমন্ত্রীর লোককল্যাণ মার্গের বাসভবনের একটি গরু বাছুরের জন্ম দিয়েছে।মোদি তার নাম রেখেছেন দীপজ্যোতি। কারণ ওই ছোট্ট বাছুরটার কপালে একটা সাদা তিলকের মতো দাগ রয়েছে, যাকে জ্যোতিচিহ্ন মনে করছেন মোদি, দীপজ্যোতি নামকরণও সেই কারণেই।
সোশ্যাল মিডিয়া এক্স-এ একটা ভিডিও পোস্ট করে মোদি লেখেন, “আমাদের শাস্ত্রে বলা হয়, গৌঃ সর্বসুখ প্রদা। লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী বাসভবন পরিবারে নতুন সদস্যের আগমন ঘটল। প্রধানমন্ত্রী বাসভবনে প্রিয় গোমাতা এক বাছুরের জন্ম দিয়েছে, যার কপালে জ্যোতিচিহ্ন আছে। আমি তাই এর নাম দিয়েছি দীপজ্যোতি।”
যেখানে দেখা যাচ্ছে ওই ছোট্ট বাছুরটাকে মোদি জী দেবতারূপে পুজো করছেন। আর ছোট্ট খুদেটা কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীকে বাছুরটিকে আদর করতে, চুমু খেতে দেখা গেল, বাগানে একসঙ্গে ঘুরেত দেখা গেল। এমনকী প্রধানমন্ত্রীর কোলে আরামে শুয়ে ছিল সে।
প্রধানমন্ত্রীকে বাছুরটিকে আদর করতে, চুমু খেতে দেখা গেল, বাগানে একসঙ্গে ঘুরেত দেখা গেল। এমনকী প্রধানমন্ত্রীর কোলে আরামে শুয়ে ছিল সে। সদ্যোজাতর জন্য পুজো করতেও দেখা গেল প্রধানমন্ত্রীকে।
প্রসঙ্গত গত , মকর সংক্রান্তির দিন মোদীর পুঙ্গানুর প্রজাতির গরুকে খাওয়ানোর একটি ভিডিও প্রকাশিত হয়েছিল। পুঙ্গানুর প্রজাতি দক্ষিণ ভারতের, বিশেষ করে অন্ধ্রপ্রদেশে রায়ালাসীমা অঞ্চলের। এই প্রজাতির গরুর পিঠের কুঁজ খুব ছোট হয়।সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.