খেলাধুলা

১৭ বছরেই হিরো লামিন ইয়ামাল, বার্সার হয়ে জোড়া গোল করে জয় এনে দিলেন

মাত্র ১৭ বছর বয়সে ফুটবল বিশ্বে নিজের জাত চেনাচ্ছেন লামিন ইয়ামাল। লা লিগায় জিরোনার বিপক্ষে রবিবার বার্সেলোনার ৪-১ গোলে জয়ের নায়ক হয়ে উঠলেন এই তরুণ তারকা। ম্যাচের প্রথমার্ধেই ইয়ামাল দুইটি গোল করে বার্সেলোনাকে শক্ত অবস্থানে নিয়ে যান। প্রথমে ৩০ মিনিটে ডিফেন্ডার ডেভিড লোপেজকে কাটিয়ে এবং গোলরক্ষক পাওলো গাজানিগাকে পরাস্ত করে করেন প্রথম গোল। এর ৭ মিনিট পর আবারও গোলের দেখা পান তিনি, যা বার্সার জার্সিতে তার প্রথম জোড়া গোল।

প্রথমার্ধ শেষে বার্সেলোনা ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে দলের পক্ষে আরও গোল করেন দানি অলমো ও পেদ্রো। ৬৪ মিনিটে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। তবে ৮০ মিনিটে জিরোনার ক্রিস্টিয়ান স্টুয়ানি একটি গোল শোধ করেন। কিন্তু শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

ইয়ামালের ফুটবল প্রতিভার সন্ধান বার্সেলোনা ১০ বছর আগে পায়, এবং তখন থেকেই তাকে নিজেদের ক্লাবে নিয়ে আসে। বার্সার অ্যাকাডেমিতে দীর্ঘ প্রশিক্ষণের পর, ২০২৩ সালে তিনি সিনিয়র দলে সুযোগ পান। স্পেন জাতীয় দলের হয়ে ইতিমধ্যেই ১৬টি ম্যাচ খেলেছেন ইয়ামাল, যেখানে তার গোলসংখ্যা তিন। ১৭ বছর বয়সেই এই ধরণের পারফরম্যান্স তাকে আগামী দিনের ফুটবল তারকা হিসেবে চিহ্নিত করছে বলা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.