কয়েক মাসের মধ্যেই ফের রেল দুর্ঘটনা। প্রতিনিয়ত যেন বেড়েই চলেছে রেল দুর্ঘটনা। কিছুদিন আগে উত্তরপ্রদেশেরই কানপুর সংলগ্ন এলাকায় বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল কালিন্দি এক্সপ্রেস। এবার উত্তর প্রদেশের মথুরায় লাইনচ্যুত হয় একটি মালগাড়ি ট্রেন। প্রায় ২০টি কামরা ছিটকে যায় রেল লাইন থেকে। জানা গিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ মালবাহী ট্রেনটি আগ্রহ থেকে দিল্লি যাওয়ার পথে মথুরার বৃন্দাবন রোডের কাছে হঠাৎই রেললাইন থেকে ছিটকে যায়। ঘটে বড়োসড়ো বিপত্তি। যদিও হতাহতের কোনো খবর মেলেনি। কিন্তু সাধারণ যাত্রীবাহী ট্রেন হলে বেশ ক্ষয়ক্ষতি হত এমনকি মানুষ মারা যাওয়ারও আশঙ্কা রয়েছে।দুর্ঘটনার খবর পাওয়া সত্ত্বেই ঘটনস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকেরা। গতকাল রাত থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ।
মালগাড়ির কামরায় ধাক্কা লাগায় কার্যত বেশকটি পিলার ভেঙে গেছে। যার ফলে আপ-ডাইন ট্র্যাকে ট্রেন চলাচল ব্যহত হয়েছে। পাশাপাশি একাধিক ট্রেন দেড়িতে চলছে। ফলে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা।







