অফবিট

শিক্ষাশ্রী প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীদের টাকা দিচ্ছে রাজ্য সরকার, আবেদন করুন এক্ষুনি!

 

আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন একাধিক প্রকল্প। অনেকেই এই প্রকল্প তে নাম লিখিয়ে নানান ধরনের সুবিধা পাচ্ছেন। তেমনই আজকে একটি প্রকল্পের নাম নিয়ে এসেছে তার নাম হলো ‘শিক্ষাশ্রী’ প্রকল্প। এই প্রকল্পের আয়তায় থাকা ছাত্র ছাত্রীরা তাদের পড়াশোনার জন্য সমস্ত রকমের টাকা পাবেন। এই প্রকল্পের সম্বন্ধে যাবতীয় খুঁটিনাটি চলুন জেনে নেওয়া যাক।

 

এই শিক্ষাশ্রী প্রকল্প আসলে কি?

 

বিগত কয়েক বছর ধরে রাজ্যের পড়ুয়াদেরকে আর্থিকভাবে সাহায্য প্রদান করেছেন রাজ্য সরকার। তবে রাজ্য সরকার দ্বারা চালু হওয়ায় প্রকল্পটি শুধুমাত্র পিছিয়ে পড়া অর্থাৎ তপশিলি জাতি উপজাতি পড়ুয়াদের জন্যই। অর্থাৎ এসসিএসটি ছাত্র-ছাত্রীরা পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মাসে ৮০০ টাকা করে পেয়ে থাকেন।

 

নিয়মাবলী শিক্ষাশ্রী প্রকল্পের?

 

১) আবেদনকারী ছাত্র ছাত্রীদের পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।

২) রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারী প্রার্থীকে।

৩) এই প্রকল্পের আয়তায় পড়বে শুধুমাত্র তপশিলি উপজাতিরাই।

৪) আবেদন করার সময় যে যে ডকুমেন্টস আবেদনকারীকে রাখতে হবে সেগুলি হল-

ক) পরিবারের আয় প্রমাণ পত্র

খ) বাসস্থানের প্রমাণ পত্র

গ) জাতিগত শংসাপত্র

ঘ) আধার কার্ড

ঙ) ছাত্র বা ছাত্রীর বর্তমান সময়ের পাসপোর্ট সাইজের এক কপি ছবি

চ) ছাত্রছাত্রীদের একাউন্টে ডিটেলস জমা দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.