রাজ্য

দুকেজিরও বেশি দুটো হাতির দাঁত উদ্ধার করলো বন দফতর

সাউথ ফিল্ম “পুষ্পা, যেভাবে জঙ্গলের চন্দন কাঠ কেটে গোটা জঙ্গল সাফ করে দিত। এবার সেই পুশপাকে হাতে নাতে ধরল বনদফতর। এরা হাতির দাঁত চুরি করে কর। দুটি হাতির দাঁত সহ দুজনকে গ্রেফতার করে বন দফতর। জনা গিয়েছে বুধবার ধৃত দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশসূত্রের খবর, বন দফতরের লাটাগুড়ি রেঞ্জের, রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে ময়নাগুড়ি ব্লকের ঝাঝাঙ্গি সংলগ্ন এলাকায় স্কুটিতে করে দুই পাণ্ডাকে আটক করে আধিকারিকেরা।

এরপর তাঁদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুটি হাতির দাঁত। যার একটির ওজন ২.৭ কেজি এবং আরেকটির ২.৬ কেজি। পাচারের উদ্দেশেই মূলত এগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিলো। ধৃত দুই পাণ্ডার নাম ওয়াংডি (৫৭) এবং ইয়াসকা ডুকপা (২৬), এজনের বাড়ি ভুটানে আর একজনের আলিপুরদুয়ারের বক্সাদুয়ারে।

ধৃত দুইজনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে পুরো বিষয়টি তদন্ত করছে বন দফতরের আধকারিকরা। এই প্রসঙ্গে বুধবার বন আধিকারিক (Wild Life ) জয়ন্ত মণ্ডল সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, পাচারের উদ্দেশ্যে দুই জন হাতির দাঁত নিয়ে যাচ্ছিলেন সেই সময় ঝাঝাঙ্গি এলাকায় তাদের গ্রেফতার করা হয়। তাদের একজনের বাড়ি ভুটান এবং একজনের বাড়ি বক্সাদুয়ারে। তাদের দুজনকেই আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.