জেলা

পিংলায় মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু বাইক চালকের

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার হাজরাবাগান এলাকায় গতকাল সন্ধ্যায় মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত এক বাইক আরোহীর। নাম সেক জামসেদ আলি, বয়স আনুমানিক ৫৭, বাড়ী পিংলা। স্থানীয় সুত্রে জানা যায় হাজরাবাগানের কোটাল মার্বেল সেন্টারের সামনে গত তিনদিন ধরে একটি ১৮ চাকার বড় গাড়ী কালো ত্রিপল ঢাকা অবস্থায় রাস্তার উপর দাঁড়িয়ে ছিলো। মৃতের পরিবার সুত্রে জানা যায় গতকাল রাত পৌনে ৭ টা নাগাদ চা খাওয়ার জন্য জামসেদ আলি হাজরাবাগান আসার পথে, অপর দিক থেকে আসা অন্য গাড়ীর তীব্র আলোয় রাস্তা না দেখতে পেয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার উপর দাঁড়িয়ে থাকে গাড়ীটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী সেক জামসেদ আলির। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ভীড় করে স্থানীয় মানুষ জন, কিছুক্ষনের জন্য পথ অবরোধ করে স্থানীয়রা। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় ময়না মুন্ডুমারী রাস্তায়।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পিংলা থানার পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবী এই এলাকায় প্রায়শই রাস্তার উপর গাড়ী দাঁড়িয়ে থাকে, যে কোনো মুহুর্তে দূর্ঘটনা ঘটতে পারার আশংকাই আজ সত্যি হল। যদিও পুলিশি হস্তক্ষেপে কিছুক্ষনের মধ্যে রাস্তা অবরোধ উঠলেও বিক্ষোভকারীরা থানায় এসে বিক্ষোভ দেখাতে থাকে। দ্রুত ব্যবস্থা নেওয়ার পুলিশী আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এদিকে আজ সকালে মৃত জামসেদ আলির ময়না তদন্তের ব্যবস্থা করে পিংলা থানার পুলিশ। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.