কংগ্রেসের অন্যতম মুখপাত্র গৌরব বল্লভ বৃহস্পতিবার ইস্তফা দিলেন তার সকল পদ থেকে। কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এনে তিনি x হ্যান্ডেলে লিখেছেন,কংগ্রেস দল যে দিশাহীনতার পথে এগিয়ে যাচ্ছে, তাতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না।’ ইতিমধ্যেই পদত্যাগের জন্য পত্র পাঠিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগেকে।
X হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘ব্যথিত, দুঃখিত। অনেক কথা বলার ছিল। কিন্তু আমার সংস্কার আমাকে বাধা দিচ্ছে। তবে সত্য গোপন করা অনুচিত।’ তাঁর কথায়, ‘রাজনীতিতে এসেছিলাম মানুষের কথা বলতে। কিন্তু দল এখন যে দিশাহীনতার দিকে এগিয়ে যাচ্ছে, তাতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না।’ সদ্য ইস্তফা দেওয়া কংগ্রেস নেতার অভিযোগ, ‘আমি সনাতন ধর্মে বিশ্বাসী। সনাতন বিরোধী স্লোগান তুলতে পারি না। দেশের সম্পদ সৃষ্টিকারীদের গালি দিতে পারি না। তাই কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিছি।’
প্রসঙ্গত, ঝাড়খণ্ডের জামশেদপুর এবং রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের পক্ষে ভোটে লড়েছেন তিনি। তবে দুবারই পরাজিত হন। বর্তমানেবিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা রাজ্য মহলে।







