দক্ষিণ মালদা কেন্দ্র আজ হাই ভোল্টেজ। একদিকে অভিষেক ব্যানার্জীর জনসভা অপরদিকে অমিত শাহের রোড শো। পদ্ম শিবির সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুপুর ১২ টা নাগাদ এয়ারপোর্টে এসে নামবেন। এরপর মালদা শহরের ফোয়ারা মোরে আসবেন তিনি।
সেখান এসে মাল্যদ্যান করবেন শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে।এরপর দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র এভিনিউ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রোড শো করবেন তিনি। রোড শো শেষে রবীন্দ্র এভিনিউ এলাকায় মিনিট দশেকের জন্য বক্তব্য রাখবেন আজ।
অন্যদিকে দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হানের সমর্থনে এক জনসভায় অংশগ্রহণ করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।দুপুর তিনটে নাগাদ মালদার কালিয়াচকের ভগবানপুর এলাকায় এই জনসভায় উপস্থিত থাকবেন তিনি।







