সিপি এম কার্য্যালয়ে অগ্নিগর্ভ।সোমবার মধ্যরাতে আগুণ লেগে ভস্মীভূত হয়ে যায় সিপিএম এর বরানগর ২ নং এরিয়ার অফিস। প্রথমে বিষয়টিকে প্রত্যক্ষ করে এক ফুড ডেলিভারি বয়। তারপর আশেপাশে লোকজনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল, লেনিনের ১৫৫তম জন্মদিন পালিত হয় এই কার্য্যালয়ে।
ঘটনাটিকে কেন্দ্র করে তৃণমুলের বিরূদ্ধে অভিযোগ তোলেন সিপিএম। ঘটনাস্থলে এসে পৌঁছান দমদম লোকসভার সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। তিনি বলেন, “এটা স্পষ্ট কারা করেছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কেরোসিন দিয়ে আগুন লাগিয়েছে। ওরা ভয় পেয়েছে, এই অঞ্চলে বামেদের শক্তিবৃদ্ধি দেখে। সামনে সিসিটিভি আছে, পুলিশ খুঁজে বের করুক প্রকৃত দোষীদের।”
বরানগর বিধানসভার সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য সরাসরি অভিযোগের সুর তোলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুনাথ বিশ্বাসের দিকে। তিনি বলেন, “আগের দিন সুজন চক্রবর্তী আর আমার পাশে বিপুল জনসমর্থন দেখে ওরা ভয় পেয়েছে। এর বিরূদ্ধে ব্যবস্থা না নেওয়ায় হলে আমরা এর উত্তর দেব।”







