দেশ

টানা তৃতীয় দিনে বিপর্যয়, একদিনে ৫৫০–র বেশি ফ্লাইট বাতিল করল ইন্ডিগো

দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো টানা তৃতীয় দিন অপারেশনাল বিশৃঙ্খলার সম্মুখীন হয়েছে।বৃহস্পতিবার একদিনে তাদের ৫৫০-রও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। যা এই সংস্থার ২০ বছরের ইতিহাসে নজিরবিহীন। নিয়মমাফিক সময় মেনে ফ্লাইট পরিচালনার জন্য খ্যাত ইন্ডিগো বৃহস্পতিবার মাত্র ১৯.৭ শতাংশ অন-টাইম পারফরম্যান্স বজায় রাখতে পেরেছে, যেখানে মঙ্গলবার ছিল ৩৫ শতাংশ।

সংস্থার মত, নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনের দ্বিতীয় ধাপ কার্যকর হওয়া, রোস্টার তৈরিতে সমস্যা ও চলমান প্রযুক্তিগত জটিলতা মিলিয়ে সারাদেশে অপারেশন রীতিমত বিপর্যস্ত। আদালতের নির্দেশে ১লা নভেম্বর চালু হওয়া নয়া নিয়মে রাতের ডিউটির সংজ্ঞা ও পাইলটদের সর্বোচ্চ কাজের সীমা কঠোর হওয়ায় রোস্টারে চাপ কয়েকগুণ বেড়েছে। বিশেষ করে রাতের ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত পাইলটের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে, যেখানে স্লটও তুলনামূলক অনেকটাই কম।
প্রযুক্তিগত সমস্যায় একাধিক বিমান অচল হওয়ায় রোস্টারিং আরও কঠিন হয়ে উঠেছে। যার ফলে পূর্বনির্ধারিত শিডিউল বজায় রাখতে বারবার পরিবর্তন আনতে হচ্ছে।

অন্যদিকে ফেডারেশন অফ ইন্ডিয়া পাইলোটস সরাসরি ইন্ডিগোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ রাখা, কর্মী সংখ্যা কম থাকা ও পাইলটদের বেতন স্থগিত রাখা এই সঙ্কটের মূল কারণ। এই পরিস্থিতি মোকাবিলায় সিভিল এভিয়েশন মন্ত্রক ও ডিজিসিএর সঙ্গে ইন্ডিগোর শীর্ষ আধিকারিকেরা বৈঠক করেন। এমনকি বৈঠকের পরে দ্রুত অপারেশন স্বাভাবিক করতে একটি বিশেষ রূপরেখা তৈরি হচ্ছে। ইন্ডিগো সিইও পিটার এলবার্স কর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন। এত বড় বিপর্যয়ের পর ফের পূর্ণ পরিষেবা সচল করা খুব কঠিন কাজ হলেও সংস্থা চেষ্টা করছে, তা সম্পন্ন হয়েছে। অপারেশন পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিডিউলে সাময়িক পরিবর্তন থাকবে। যাত্রীদের সুবিধার জন্য বিশেষ হেল্পডেস্ক ও অতিরিক্ত নোটিফিকেশন সিস্টেম চালু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.