প্যারিস অলিম্পিকে ক্রমশ ভারতের তৃতীয় পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। বান্ডিমিন্টনের পর টেবিল টেনিসেও ভারতীয় খেলোয়াড় পৌঁছালো নক আউট রাউন্ডে। টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলস বিভাগে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের শ্রীজা আকুলা (Sreeja Akula)। হারালেন সিঙ্গাপুরের জিয়ান ঝেংকে (Jian Zheng)। খেলার ফলাফল ৪-২ গেমে হারালেন শ্রীজা। তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কৃতী অর্জন করলেন। আর তাঁর এই গুরুত্বপূর্ণ জয় এলো এক বিশেষ দিনে।
আজ ৩১ জুলাই, বুধবার তাঁর জন্মদিন। দেশবাসীকে পদক জয়ের সম্ভাবনাকে উজ্জ্বল করে যেনো এক স্পেশাল রিটার্ন গিফট দিলেন। ২৬ বছরে পা দেওয়া বার্থ ডে গার্ল জিতলেন ৪-২ গেমে। ম্যাচের স্কোরকার্ড ৯-১১, ১২-১০, ১১-৪, ১১-৫, ১০-১২ ও ১২-১০।
যদিও এই ম্যাচ জয় কোনোভাবেই সহজ ছিল না। শ্রীজার প্রতিপক্ষ তাঁকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। প্রথম ও চতুর্থ গেমে হেরে যান তিনি। তবে প্লাটা চার গেম জিতে তিনি ম্যাচটি জিতেনেন। তাই ম্যাচ আর সপ্তম গেমে গড়ায়নি। ম্যাচটি ৫১ মিনিট ধরে চলেছিল।







