সব্যসাচী গুছাইত,
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর।
আজ কার্গিল যুদ্ধজয়ের ২৪ বছর পূর্তি। ১৯৯৯ সালে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সীমান্তের কাশ্মীরের কার্গিল এ ঢুকে পড়ে পাকিস্থানি সেনা।
দেশমাতৃকাকে রক্ষা করতে তাদের পিছু হঠাতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে শুরু হয় অপারেশান।
টানা ২ মাস ধরে চলেছিল ভারত-পাক যুদ্ধ। ভারতীয় স্থল ও বায়ু সেনাদের যৌথ প্রচেষ্টায়, মরণপণ লড়াইয়ের মুখে শেষপর্যন্ত ১৯৯৯ সালের ২৬ জুলাই পিছু হঠতে বাধ্য হয় পাক সেনা।
প্রতিবছর এই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয় গোটা ভারতবর্ষে। কার্গিল যুদ্ধ নামেই খ্যাত এই রক্তক্ষয়ী যুদ্ধে ৫২৭ জন বীর ভারতীয় সেনা শহিদ হন। আহত হয়েছিলেন ১৩০০র বেশি ভারতীয় জোয়ান।
দেশের জন্য, দেশের মাটিকে উদ্ধার করতে ১৪ থেকে ১৮ হাজার ফুট উচ্চতায় চলেছিল ভারতীয় সেনাবাহিনীর দেশরক্ষার লড়াই। এই যুদ্ধে ভারতীয় জওয়ানদের শুধু পাকিস্তানি সেনার বিরুদ্ধেই যুদ্ধ ছিল না। তাঁদের লড়াই করতে হয়েছিল প্রবল ঠান্ডার বিরুদ্ধেও। কার্গিল যুদ্ধ যখন হয় তখন বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা ছিল মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস বা কোনও কোনও ক্ষেত্রে আরও কম।
১৯৯৯ সালের আজকের দিনে কার্গিল যুদ্ধে অবশেষে জয় হয় ভারতের। কার্গিলে ভারতীয় সেনারা আজকের দিনেই উত্তোলন করে ভারতীয় তেরঙা পতাকা। জাতীয় ঘোষনার পর থেকে প্রতি বছর আজকের দিনকে বিশেষ মর্যাদায় পালিত হয় গোটা ভারতবর্ষে। জয়ের আনন্দে যেমন বিজয় পালন হয় তেমনি বিনম্র চিত্তে শ্রদ্ধা জানানো হয়, স্মরন করা হয় এই যুদ্ধে নিহত ভারতীয় জোওয়ানদের ও,







