দেশ

অযোধ্যা দীপোৎসবে আলোর মহাসমারোহ, ২৬ লক্ষ প্রদীপে ভাসল সরযূর তীর

উত্তরপ্রদেশের অযোধ্যা রবিবার রাতের আকাশে দীপাবলির আলোয় ঝলমল করল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে পালিত নবম দীপোৎসবে ৫৬টি ঘাটজুড়ে ২৬ লক্ষ প্রদীপ জ্বলে, যা নতুন গিনেস রেকর্ডের পথে।

যোগী আদিত্যনাথ নিজে শিল্পীদের সঙ্গে রাম, সীতা ও লক্ষ্মণের আরতি করেন এবং প্রতীকী পুষ্পক বিমানের রথ টানেন, যা রামের অযোধ্যা প্রত্যাবর্তনের প্রতীক। দুই হাজার একশ’ শিল্পী একসঙ্গে আরতি করে রামকথার দৃশ্য যেন জীবন্ত করে তুলেছিলেন।

অযোধ্যার বিভাগীয় কমিশনার রাজেশ কুমার জানিয়েছেন, নিরাপত্তা, আলো ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পুরো শহরে পুলিশ ও ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিল। পাঁচটি দেশের শিল্পীরাও অংশ নেন বিশেষ রামলীলা প্রদর্শনে।

আওয়াধ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ৩৩ হাজার স্বেচ্ছাসেবক সরযূ নদীর তীরে প্রদীপ সাজানো ও জ্বালানোর দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিজেন্দ্র সিং বলেন, “দীপোৎসব শুধু উৎসব নয়, এটি বিশ্বাস, ঐতিহ্য ও নিষ্ঠার প্রতীক। বিশ্বকে অযোধ্যার সংস্কৃতি তুলে ধরা আমাদের গর্ব।”

মুখ্যমন্ত্রী অনুষ্ঠান শুরু হওয়ার আগে সমাদের পিছিয়ে পড়া শ্রেণি ও নিসাদ সম্প্রদায়ের পাড়ায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন, শিশু ও প্রবীণদের সঙ্গে সময় কাটান এবং সরকারি উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

অযোধ্যার সরযূর তীরে এদিন অন্ধকারের উপর আলোর জয়, অসুরের উপর দেবত্বের বিজয়ের বার্তা আবারও প্রতিধ্বনিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.