খেলাধুলা

স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তার ফুটবল থেকে বিদায়, অবসর ঘোষনার দিন জানিয়ে দিলেন!

ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা নাম, বার্সেলোনার কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা অবশেষে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ৪০ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ইনিয়েস্তা ৮ অক্টোবর।

বার্সেলোনার হয়ে ২০ বছরেরও বেশি সময় মাঠ মাতানো ইনিয়েস্তা ক্লাবটির জার্সিতে ৬৭৪টি ম্যাচে অংশ নেন, যেখানে তিনি ৫৭টি গোল এবং ১৩৫টি অ্যাসিস্ট করেছেন। বার্সেলোনার হয়ে ৯টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এবং ৬টি কোপা ডেল রে জেতা সহ মোট ৩৫টি শিরোপা জয়ের অংশীদার তিনি।

বার্সেলোনা অধ্যায় শেষ করার পর, ইনিয়েস্তা জাপানের জে-লিগ ক্লাব ভিসেল কোবেতে যোগ দেন, যেখানে তিনি ১৩৪টি ম্যাচে অংশ নিয়ে ২৬টি গোল এবং ২৫টি অ্যাসিস্ট করেন।

স্পেন জাতীয় দলের হয়ে ১৩১টি ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। ২০১০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়সূচক গোলটি করে দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দেন তিনি। এছাড়া, ২০০৮ ও ২০১২ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে স্পেনের শিরোপা জয়ের পিছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১২ সালে তাকে ইউরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত করা হয়।

ভিসেল কোবে অধ্যায় শেষে ইনিয়েস্তা সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটসে সংক্ষিপ্ত এক বছরের জন্য খেলে ২৩টি ম্যাচে অংশ নেন। ‘ডন আন্দ্রেস’ হিসেবে পরিচিত এই কিংবদন্তির অবসর পেশাদার ফুটবলের একটি যুগের অবসান ঘটাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.