জেলা

খড়গপুরে ভরা বাজারে সোনার দোকানে ডাকাতি, চলল গুলি

আজ বেলা ১১ টায় রেলশহর খড়গপুরের গোলবাজারের এক সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে ডাকতি করল দুষ্কৃতীরা। দোকানে ঢুকে আচমকা দোকানের মালিক ও কর্মচারীদের উপর চড়াও হয়। দোকানের ভিতর শূন্যে গুলি চালিয়ে ডাকাতি করে কয়েক লক্ষ টাকার সোনার।

দিনে দুপুরে ভরাবাজারে কি ভাবে এই ডাকাতি তা নিয়ে ধন্দে প্রশাসন থেকে খড়গপুরবাসী।

ঘটনার খবর পেয়েই পুলিশ সুপারের নির্দেশে দ্রুত দুষ্কৃতী ধরতে ময়দানে নামে পুলিশ। প্রকাশ্যে আসে দোকানে থাকা সিসি ফুটেজ।

জেলার বিভিন্ন জায়গায় চলে পুলিশের নাকা চেকিং। অবশেষে ঝাড়গ্রামে প্রায় ওড়িশ্যা সীমান্তে ডাকাতরা গাড়ী ছেড়ে পালানোর চেষ্টা করলে দুই জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ডাকাতির আতঙ্কে প্রবল ভাবে আতঙ্কিত খড়গপুর এলাকার মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.