সকালবেলা ঘুম থেকে উঠেই গরম এক কাপ কফি না খেলে যেন দিনটা শুরুই হতে চায় না। শুধু দেশে নয়, সারা বিশ্বেও রয়েছে কফির জনপ্রিয়তা। স্বাদে তিতকুটে, অম্ল, গাঢ়, কালো কফিই কারও কাছে প্রিয় তো আবার কারও কাছে তুলনায় সবুজ কফিই অনন্য। তবে জানেন কি দিনে দু-বার দু-কাপ কফি খেয়েও যে পেটের থলথলে মেদ ঝরিয়ে ফেলা যায়? আজ্ঞে হ্যাঁ, কফিতেও কয়েক কিলো ওজন অনায়াসে কমিয়ে ফেলতে পারেন। কিন্তু, আপনি যেভাবে কফি খেতে অভ্যস্ত, তাতে অবশ্য মেদ গলবে না। লাগবে আরও কিছু উপকরণ, যা আপনার ঘরেই পেয়ে যাবেন। আর এই কফি বানাতে খাটনিও তেমন নেই।
তবে চিনি দেওয়া কফির কাপে চুমুক দিলে কিন্তু হবে না। মধু আর বাটার কফিতেই কমতে পারে ওজন। তবে নির্দিষ্ট উপায়ে তৈরি করতে হবে এই কফি।আর তাতেই হবে কেল্লাফতে। চলুন তা জেনে নেওয়া যাক কোন উপায়ে তৈরি করবেন এই বিশেষ কফি।
উপকরণ:জল দেড় কাপ,মাখন ২ চা চামচ,নারকেল তেল ২ চা চামচ ,লবঙ্গ সামান্য , জায়ফল সামান্য, মধু হাফ কাপ।
প্রনালী; প্রথমে একটি পাত্র নিয়ে তাতে দেড় কাপ জল দিন।তারপর এক চামচ কফি দিয়ে ভাল করে নাড়তে থাকুন। এবার অন্য একটি পাত্রে মাখন, নারকেল তেল, লবঙ্গ গুঁড়ো, জায়ফল গুঁড়ো আর মধু দিয়ে নাড়তে থাকুন। এবার ওই মিশ্রণটি জল ও কফির মধ্যে দিয়ে দিলেই তৈরি বাটার কফি ।
তবে আর দেরি কিসের, ঘুম থেকে উঠেই ওই কফির কাপে গলা ভেজান। এরফলে মাত্র কয়েকদিনেই কমবে ওজন।







