রাজ্য

ট্যাঙ্কার ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারায় ৯৪ জন, আহত ৫০

নাইজেরিয়ায় ঘটে গেল ভয়াবহ ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনা। হতা হতের সংখ্যা প্রায় ১০০র কাছাকাছি। এমনকি লাফিয়ে লাফিয়ে বাড়ছে আহতের সংখ্যা। মঙ্গলবার এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর বুধবার এই বিষয়ে স্পষ্ট জানায় পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম এএফপি।

এদিন মাঝরাতে উত্তর জিগাওয়া রাজ্যে মাজিয়া শহরে একটি ট্রাকের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষ আটকাতে গিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায়। যার ফলে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এরই মধ্যে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটার পর অনেকেই জ্বালানি সংগ্রহ করার চেষ্টা করে। তবে পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল যে তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পরে। এই জায়গায় রাস্তাগুলি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না বলেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।

এ প্রসঙ্গে পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম এএফপিকে জানিয়েছেন, “আমরা এখনও পর্যন্ত ৯৪ জনের মৃত্যু নিশ্চিত করেছি এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.