বিদেশ

গণইস্তফায় কাঁপছে পাক সেনা! নেতৃত্ব নিয়ে প্রশ্নের মুখে আসিম মুনির

পাকিস্তানের সেনাবাহিনীতে নজিরবিহীন গণইস্তফার ঘটনা সামনে এসেছে। সূত্রের খবর, গত ৪৮ ঘণ্টায় অন্তত ২৫০ জন সেনা অফিসার ও ১২০০ জনেরও বেশি জওয়ান ইস্তফা দিয়েছেন। নেতৃত্বে আস্থা হারিয়েই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। পাক সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে সেনার মনোবল তলানিতে পৌঁছেছে বলেই মনে করা হচ্ছে।

বিশেষত, পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার পর থেকেই এই ইস্তফার প্রবণতা বাড়ে। অধিকাংশ ইস্তফা সিন্ধু ও নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার অঞ্চল থেকে এসেছে। এমনকি লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার আধিকারিকরাও এই তালিকায় রয়েছেন। মানসিক চাপ ও শারীরিক অসুস্থতাকে ইস্তফার কারণ হিসেবে দেখানো হলেও আসল কারণ নেতৃত্বের প্রতি আস্থার অভাব বলেই অনুমান।

ইস্তফার জেরে সীমান্ত রক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। কেবল জওয়ান নয়, তাদের পরিচালনাকারী উচ্চপদস্থ অফিসারদেরও ইস্তফা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। এমন সময়ে ভারতের সঙ্গে উত্তেজনা চরমে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও তা সামাল দেবে কে, তা নিয়ে পাকিস্তান এখন দ্বিধায়।

পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান সেনার মুখপাত্র আইএসপিআর-এর ডিজি মেজর জেনারেল কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, কেউ যেন ইস্তফা না দেন। কেউ ইস্তফা দিলে, তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

সেনার অভ্যন্তরীণ অসন্তোষ এক মাস আগেই চিঠির মাধ্যমে প্রকাশ পেয়েছিল। এবার গণইস্তফা সেই অস্থিরতাকেই আরও প্রকট করে তুলল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.