বিদেশ

৩ গাড়ি, জমি, বাগানবাড়ি! বাজেয়াপ্তির নির্দেশের পর সামনে শেখ হাসিনার সম্পত্তির হিসাব

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশের পর নতুন করে সামনে এসেছে শেখ হাসিনার ২০২৪ সালের নির্বাচনী হলফনামা। সেখানে নিজের নামে মোট ৪ কোটি ৩৪ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দিয়েছিলেন তিনি।

হলফনামা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ২ কোটি ৩৯ লাখ টাকা, ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ৫৫ লাখ টাকার এফডিআর ছিল। পাশাপাশি তিনটি গাড়ি, সোনা ও মূল্যবান ধাতু এবং আসবাবপত্রের কথাও উল্লেখ রয়েছে।

নিজের নামে ১৫.৩ বিঘা কৃষিজমি, ঢাকার পূর্বাচলে একটি প্লট এবং টুঙ্গিপাড়ায় তিনতলা বাড়ির তথ্যও রয়েছে। গাজীপুরের তেলিরচালায় পরিবারের নামে রয়েছে প্রায় ৯ বিঘা জমির বাগানবাড়ি।

তবে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি শেখ হাসিনার ব্যক্তিগত সম্পত্তি নয়—এর মালিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। সুধা সদনের মালিকানা রয়েছে সজীব ওয়াজেদ ও সায়মা ওয়াজেদের নামে বলে ভূমি নথির ভিত্তিতে জানিয়েছে প্রথম আলো।

ট্রাইব্যুনালের নির্দেশ কার্যকর করে কোন সম্পত্তি কীভাবে বাজেয়াপ্ত করা হবে, সেই আইনি প্রক্রিয়া নিয়ে বর্তমানে কাজ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.