খেলাধুলা

মিরপুরে সাড়ে তিনদিনেই সমাপ্ত বাংলাদেশের লড়াই , ১০ বছর পর এশিয়ার মাটিতে টেস্ট জয় প্রোটিয়াদের

ব্যর্থ মিরাজের লড়াই । শতক আসলো না , মেহেদী হাসান মিরাজের ব্যাটে । সাড়ে তিনদিনেই আত্মসমর্পন বাংলাদেশের । বৃহস্পতিবার প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টেই পরাজিত হলো শান্তরা। অপরদিকে ১০ বছর পর এশিয়ার মাটিতে কোনো টেস্টে জয় পেলো দক্ষিণ আফ্রিকা ।

বলা বাহুল্য , সময় টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের । কিছুদিন আগেও ভারতের কাছে টেস্ট এবং টি২০ দুটি সিরিজেই পরাজিত হয়েছে টাইগার্সরা। এবার নিজেদের দেশের মাটিতেও হেরে গেলো বাংলাদেশ ।

প্রোটিয়াদের বিরুদ্ধে , প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ । প্রথম ইনিংসে খেলতে নেমে মাত্র ১০৬ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ৩০৮ রান গড়ে ২০২ রানের লিড নেয় সাউথ আফ্রিকা ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে , ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রচেষ্টা করেন শান্তরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গড়ে ৩০৭ রান । এবং প্রথম টেস্ট জন্য প্রোটিয়াদের কাছে লক্ষ্য দাঁড়ায় ১০৬ রানের । ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে খুব একটা কালঘাম ঝড়াতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে । মিরপুরে সাউথ আফ্রিকার ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোনও বিভাগের সামনেই টিকতে পারে নি বাংলাদেশ। সাড়ে তিনদিনেই ৭ উইকেটে প্রথম টেস্ট জিতে নেন মার্করামরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.