জেলা

ডানা আছড়ে পরার আগেই উল্টে গেল মৎস্যজীবীদের নৌকা

ঘূর্ণিঝড় ডানার ঝাপটা আসার আগেই রাতটা জুড়ে চলছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে চলছে ঝড়ো হাওয়া। এবার সেই আবহাওয়ায় বুধবার সন্ধ্যেবেলা জলে উল্টে গেল মৎস্যজীবীদের নৌকা। পাশাপাশি তৎসমৎ অবস্থায় দেখা যায় মুর্শিদাবাদের ফারাক্কা এবং সামশেরগঞ্জ থানার বিস্তীর্ণ এলাকা।

মৎস্যজীবীদের সূত্র জানা গেছে, অন্যান্য দিনের মতো গতকাল সন্ধ্যেবেলা এই এলাকার মৎস্যজীবীরা গঙ্গায় নৌকা নিয়ে জাল ফেলেছিল মাছ ধরতে। ঠিক তখনই আচমকা চারিদিকে উঠে প্রবল ঝড়ো হাওয়া। সেই ঝড়ে চারিদিক কার্যত লন্ডভন্ড অবস্থায় হয়ে যায়।

এরপর কেউ কিছু বোঝার আগে একের পর এক বিশাল বড় বড় ঢেউ এসে ডিঙিতে বেঁধে রাখা একাধিক নৌকা গুলিকে উল্টে দেয়। পরে প্রাণ বাঁচাতে মৎস্যজীবীরা সাঁতার কেটে পাড়ে উঠে আসে।

এ প্রসঙ্গে জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় জানিয়েছেন, ‘হঠাৎ ওঠা ঝড়ের ফলে নদীতে কিছু ডিঙি নৌকো উল্টে গেছে। তবে হতাহতের কোনও খবর এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি।’

এ প্রসঙ্গে মৎস্যজীবী মহম্মদ একরামুল হাসান জানিয়েছেন, ‘আমরা বাগমারি ক্যাম্পের কাছে নদীতে জাল ফেলে মাছ ধরছিলাম । সেই সময় হঠাৎই ঝড় ওঠে। আমরা কেউ কিছু বোঝার আগে নদীতে বড় বড় ঢেউ উঠতে থাকে এবং আমাদের ডিঙি নৌকা জলে ডুবে যায়। আমার মত আরও কিছু মৎস্যজীবীর ডিঙি নৌকা নদীতে ডুবে গেছে এবং অনেকের মাছ ধরার জাল নষ্ট হয়ে গেছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.