শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুক থানার খারুই গ্রামে দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে মদ বিক্রি করতেন মোনালিসা দাস নামে এক মহিলা। স্থানীয় মহিলারা অভিযোগ, তিনি নিজের বাড়িতেই এসব মদ বিক্রি করতেন এবং প্রতিবাদ করলে হুমকি দিতেন। বেআইনি মদের কারণে গ্রামে নাশকতা এবং চোরাচালানের ঘটনা বাড়ছিল, যা গ্রামবাসীদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
শেষ পর্যন্ত আজ গ্রামের নারীরা সঙ্ঘবদ্ধ হয়ে মদ ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করেন। তারা বাড়ি থেকে মদ বের করে ভেঙে গুঁড়িয়ে দিয়ে বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে কঠোর বার্তা দেন। এই ঘটনায় গ্রামবাসী এবং স্থানীয় প্রশাসনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
গ্রামের শান্তি ও সুরক্ষার জন্য এই ধরনের উদ্যোগ বেশ প্রশংসিত হলেও, প্রশাসনের উচিত বেআইনি মদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া।







