বিদেশ

ফের গণপিটুনি থেকে খুন হল হিন্দু যুবক , নিহত যুবক ‘সন্ত্রাসবাদী’ ছিল বলে দাবি ইউনূস সরকারের

আবারো হিন্দু নিধন পড়শি দেশে। দিপু চন্দ্র দাসের পর মৃত্যু হলো বাংলাদেশের রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজির বাসিন্দা অমৃত মণ্ডল ওরফে সম্রাটের। যে ঘটনায় ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে সেই দেশের পরিস্থিতি। পরপর হিন্দু নিধনের ঘটনায় প্রশ্ন উঠছে , সেইদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও। এই ঘটনায় বিবৃতি প্রকাশ করেছে সেই দেশের অন্তর্বর্তীকালীন সরকার । বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দাবি , অমৃত মণ্ডলের মৃত্যুর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এমনকি খুনের হামলা ছিল বলে সরকারের দাবি।

জানা গেছে , বুধবার রাতে রাজবাড়ী জেলার পাংশা এলাকায় গনপিটুনিতে মৃত্যু হয়েছে অমৃত মণ্ডলের। এলাকাবাসী জানিয়েছে, গত বুধবার রাত ১১ টার দিকে হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকায় অমৃত মণ্ডল ১০ থেকে ১২ জন যুবকদের নিয়ে জমায়েত করে শহীদ শেখ নামে এক যুবকের বাড়িতে। যদিও সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না শহীদ শেখ। অমৃত মণ্ডল ও বাকি দলবল দুলক্ষ টাকা দাবি করে। তোলা না পাওয়ায় শহীদের ছেলেকে মারধর করতে থাকে তারা। বাড়ির সদস্যরা ‘ ডাকাত ডাকাত ‘ বলে চিৎকার করতে থাকলে , গ্রামবাসীরা তাদের তাড়া করতে শুরু করে।

উত্তেজিত জনতা তাদের ধরে ফেলে ও গণপিটুনি দিতে শুরু করে। ঘটনাস্থলে মৃত্যু হয় অমৃত মণ্ডল ওরফে সম্রাটের। তার সঙ্গী সেলিম শেখ গুরুতর আহত হলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে বলে খবর। বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের তরফে দাবি করা হয়েছে, “পুলিশের তথ্য ও প্রাথমিক তদন্ত থেকে মনে করা হচ্ছে যে ঘটনাটি মোটেই সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িত নয়। এটা তোলাবাজি ও সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে উদ্ভূত হিংসাত্মক পরিস্থিতির থেকে সৃষ্ট ঘটনা। নিহত ব্যক্তি অমৃত মণ্ডল ওরফে সম্রাট তোলা আদায়ের উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হয়েছিলেন। এরপর তাঁকে বিক্ষুব্ধ স্থানীয় জনতা ধরে ফেলে। পরে তাঁর প্রাণহানি ঘটে। ২০২৩ সালে রুজু করা হত্যা এবং তোলাবাজি মামলা-সহ একাধিক গুরুতর মামলার আসামি ছিলেন অমৃত। সেইসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।”

ইউনূস সরকারের আরো দাবি, “পুলিশ ঘটনাস্থল থেকে সম্রাটের সহযোগী সেলিমকে একটি বিদেশি পিস্তল ও একটি পাইপগান-সহ আটক করেছে। এই ঘটনায় ইতিমধ্যেই তিনটি মামলা দায়ের হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় সরকার কঠোর নিন্দা জানায়। সরকার সুস্পষ্টভাবে জানাতে চায়, যে কোনও ধরনের আইন-বহির্ভূত কর্মকাণ্ড, গণপিটুনি বা হিংসাত্মক কার্যকলাপ সরকার কোনওভাবেই সমর্থন করে না। এ ঘটনায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.