রামনবমী উপলক্ষে আজ বিশাল মিছিল শিলিগুড়িতে। আজ সকাল থেকেই শিলিগুড়ির সব রাস্তায় রামভক্তদের ভীড়ে প্রায় কর্মহীন হয়ে পড়ে শিলিগুড়ি। সাধারন মানুষের চাইতে গেরুয়া পোশাক পড়া মানুষের ভীড়ে একেবারেই স্তদ্ব হয়ে পড়ে শিলিগুড়ির জনজীবন।গোটা শিলিগুড়ি দখল করে নেয় গেরুয়া পোশাক পরিহিত মানুষেরা। বিভিন্ন ধরনের ফেষ্টুন নিয়ে একের পর এক গাড়ি পার হয়ে শিলিগুড়ির রাস্তা। একেবারেই কাজ না থাকলে রাস্তায় বের হন নি কেউই। অবশ্য রাস্তায় খাবার অভাব ছিল না, বিভিন্ন ধরনের পানীয় ছাড়াও ছিল রুটি এবং বোদে। ছিল নানান ধরনের খাবারের সম্ভার। কেউ যাতে যেতে যেতে ক্ষুধার্ত না হয়ে পড়েন সেটা দেখতেও উপস্থিত ছিলেন আয়োজকেরা।আজ সকাল এগারোটার সময় থেকে শিলিগুড়িতে মিছিল শুরু হয়। শিলিগুড়ির বিধান রোড থেকে হাসমি চক এবং সেবক রোড থেকে বিধান মার্কেট এবং কোর্ট মোড় থেকে ষ্টেশন ফিডার রোড ছিল লোকে লোকারন্য।দেখতে উপস্থিত ছিলেন জনসাধারনও। শিলিগুড়ির সব মার্কেটেই ছিল অঘোষিত বনধ্। এদিন রাম নবমী উপলক্ষ্যে মেয়র বিকাশ ঘোষ এবং জেলা সভাপতি পাপিয়া ঘোষ শিলিগুড়ির মানুষকে অভিনন্দন জানিয়ছেন। রামনবমী উপলক্ষে আজ শিলিগুড়ির সব বেসরকারী প্রতিষ্ঠানও ছিল অঘোষিতভাবে বনধ্। পুলিশের কড়া নিরাপত্তায় অবশ্য কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তা নিয়ে কড়া ব্যাবস্থা নিয়েছিলেন বিধায়ক শঙ্কর ঘোষও।তিনি জানিয়ছেন উৎসব যেন মানুষের কাছে মাথাব্যাথার কারন না হয় সেটা অবশ্যই দেখব আমরা।
Read Next
November 5, 2026
আজকের রাশিফল: ৫ নভেম্বর কোন রাশির ভাগ্যে সাফল্য, কার জীবনে আসতে পারে নতুন সুযোগ?
November 4, 2026
অনুষ্ঠান বাড়ির স্বাদ এবার বাড়িতেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন নারকেল-পোস্ত কাতলা
November 4, 2026
আজকের রাশিফল: ৪ নভেম্বর কোন রাশির ভাগ্যে সাফল্য, কার জন্য সতর্কতার দিন?
November 4, 2026
ধনতেরাস ২০২৬: কবে, কখন পুজোর শুভ সময়? জেনে নিন সোনা-রুপো কেনার শুভক্ষণ
November 3, 2026
ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে স্বাদ
November 3, 2026
আজ ভাগ্য খুলতে পারে ৩ রাশির! অর্থলাভ থেকে কর্মক্ষেত্রে সাফল্য, কেমন কাটবে মঙ্গলবার?
Related Articles
Check Also
Close
-
আমন্ড এর উপকারিতা জানলে, আজ থেকেই খাওয়া শুরু করবেন কাঠবাদাম!November 29, 2024







