রাজ্য

নৃত্য শিল্পীদের মারধরের অভিযোগ ক্লাবের সদস্যদের বিরুদ্ধে

নৃত্য শিল্পীদের মারধরের অভিযোগ উঠল নন্দকুমারের একটি ক্লাবের বিরুদ্ধে । নন্দকুমারের ঠেকুয়া বাজার সংলগ্ন সোনার বাংলা নামের একটি ক্লাবে গত সাতই নভেম্বর রাতে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
নৃত্যা অনুষ্ঠানের শিল্পীদের অভিযোগ ক্লাব কর্তৃপক্ষ তাদের সঙ্গে অশালীন আচরণ করে প্রতিবাদ করায় তাদেরকে মারধর করে, এমনকি মহিলা নৃত্যশিল্পীদের উপরেও আক্রমণ করে ওই ক্লাবের সদস্যরা। পরবর্তীকালে শিল্পী সংগঠন বি এস এফ ইউর সভাপতি প্রবীণ পট্টনায়কের সাহায্যে নন্দকুমার থানার সঙ্গে যোগাযোগ করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ এবং নৃত্যশিল্পীদের ঘটনা স্থল থেকে।উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে পশ্চিমবঙ্গ শিল্পী সংগঠন বিএসএফইউ। বি এস এফ ইউর রাজ্য সভাপতি প্রবীণ পট্টনায়েক বলেন তাদের শিল্পী সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা করছে , পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজক কমিটিকে শিল্পীদের সম্মান এবং সম্ভ্রম রক্ষার আবেদন জানিয়েছেন।এবং আগামী দিনে তাদের শিল্পী সংগঠন সমস্ত শিল্পীদের পাশে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.