কিছুদিন আগেই শেষ হলো বাঙালির উৎসব। আর মাত্র মাসেক খানিক পর আসতে চলেছে বড়দিন। রবিবার তার মধ্যে উদ্ধার হল কয়েক শো কেজি গাঁজা। এই ঘটনায় বারুইপুরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পলাতক অভিযুক্ত। তদন্তে নেমেছে বারুইপুর জেলা ও জয়নগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালায় বারুইপুর জেলা পুলিশ ও জয়নগর থানার পুলিশ। গতকাল সেই অভিযানে রাজু লস্কর নামে এক ব্যক্তির বাড়িতে উদ্ধার হয় গাঁজা। সেখান থেকেই কমপক্ষে ৩৮৫ কেজি গাঁজা উদ্ধার হয়। তবে আগে থেকেই সেই খবর পেয়ে যাওয়াই পালিয়ে যায় অভিযুক্ত। এলাকাজুড়ে অভিযুক্তর খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশের আধিকারিকেরা।







