সৃজিত মুখোপাধ্যায় তাঁর নতুন ছবি উইঙ্কেল টুইঙ্কেল এর ঘোষণা করেছেন। যা ব্রাত্য বসুর গল্প অবলম্বনে নির্মিত হবে। ছবির পোস্টার থেকে বোঝা যাচ্ছে, এটি একটি রাজনৈতিক গল্পের ভিত্তিতে তৈরি। যেখানে ১৯৭৬ সালে পুলিশের মোস্ট ওয়ান্টেড ব্যক্তি সব্যসাচী নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর, ২০ বছর পর ফিরে এসে তাঁর ছেলের বিপরীত রাজনৈতিক আদর্শের সঙ্গে মোকাবিলা করেন।
এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী। তবে সবচেয়ে চমকপ্রদ খবর হল, শ্রীজাত লেনিনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। জানা যাচ্ছে তিনি নিজেই সৃজিতের কাছে প্রস্তাব করেছেন। সৃজিত প্রথমে? রসিকতার মাধ্যমে তাঁর হাইট নিয়ে মন্তব্য করলেও, শ্রীজাত তাঁর অনুরোধে হালকা মজা ও গম্ভীরতার মিশেলে লেনিনের চরিত্রে অভিনয়ের জন্য তৎপর হয়ে ওঠেন।
এই কথোপকথনে সৃজিত এবং শ্রীজাতের মধ্যে হাস্যরস এবং বন্ধুত্বপূর্ণ আলাপ-আলোচনা ঘটে, যা টলিপাড়ায় এখন আলোচিত। এখন দেখার বিষয়, সৃজিত এই অভিনব চরিত্রের জন্য কেমন ছবি তৈরি করেন।







