অফবিট

দাঁতের ক্যাভিটি থেকে মুক্তির কয়েকটি সহজ উপায় জেনেনিন

দাঁতের সমস্যায় কমবেশি সবাই ভোগেন। দাঁতে পোকা হওয়া, মাড়ির সমস্যার পাশাপাশি দাঁতের আরও এক সমস্যা হলো ক্যাভিটি। শিশু থেকে বয়স্ক অনেকের দাঁতেই দেখা যায় ছোট ছোট কালো গর্ত।
দাঁতের শক্ত জায়গায় যে ছোট ছোট গর্ত হয়, সেগুলোকেই বলে ক্যাভিটি।

প্রতিবার খাবার খাওয়ার পর আমরা অনেকেই দাঁত পরিষ্কার করি না, ভালভাবে মুখ ধুই না। এর ফলে দাঁতের মধ্যে খাবার জমতে থাকে। দাঁতের ক্যাভিটি সব বয়সের মানুষকে প্রভাবিত করতে পারে। মিষ্টিপ্রেমীরা সবচেয়ে বেশি ক্য়াভিটিতে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ায়।

ক্যাভিটি হচ্ছে বুঝতে পারলে সময় নষ্ট না করে চিকিৎসা শুরু করুন। ক্যাভিটি প্রাথমিক স্তরে থাকলে বাড়িতেই সারিয়ে তুলতে পারেন ঘরোয়া কয়েকটি উপায়ে।

নারকেল তেল : ক্যাভিটি থেকে মুক্তি পেতে নারকেল তেল ব্যবহার করতে পারেন। এর জন্য আপনি এক চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল নিয়ে মুখে রাখুন।

এবার এই তেল মুখের ভেতর প্রায় ১০ মিনিট কুলকুচি করুন ও পরে ধুয়ে ফেলুন। তারপর যথারীতি ব্রাশ করুন। আপনি চাইলে ব্রাশ করার পর ফ্লস অর্থাৎ দাঁতের মাঝে পাতলা সুতো দিয়েও পরিষ্কার করতে পারেন।

লবঙ্গের তেল :দাঁতের যে স্থানে ক্যাভিটি হয়েছে, সেখানে লবঙ্গের তেল দিনে ২-৩ বার লাগালে ব্যথা কমবে। কারণ লবঙ্গে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে।

রসুন : মুখের স্বাস্থ্য বজায় রাখতে, প্রতিদিন খালি পেটে এক টুকরো রসুন খাওয়া উচিত। মুখের স্বাস্থ্য বজায় রাখার জন্য রসুন একটি অপরিহার্য উপাদান। রসুন দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করে কারণ এটি ব্যাকটেরিয়া মেরে ফেলে।

পেয়ারা পাতা : পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ক্যাভিটি প্রতিরোধে উপকারী। ফুটন্ত পানিতে গুঁড়ো পাতা যোগ করে এটি মুখ ধোয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। মথ ওয়াশ হিসাবে মিশ্রণটি ব্যবহার করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.