রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্বের ঝড় উঠছে তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের বহুদিন ধরেই প্রবীণ নবীনের দ্বন্দ্ব চলে আসছে। সেই ঘটনা নতুন করে আবার উসকে দিল। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ফেসবুক পোস্ট প্রবেন নবীন দ্বন্দ্ব কেই নতুন করে উসকে দিল।
তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন যাতে তার কর্মস্থলীয় স্ট্যাটাসে লেখেন তিনি তৃণমূলের প্রাক্তন মুখপাত্র। গত ২৫ শে নভেম্বর পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন এবং কমিটিতে ছিলেন। নতুন কমিটিতে তাকে যোগ দেওয়ানো হয়নি। সে ক্ষেত্রে খানিক অভিমানের সুরেই তিনি জানিয়েছেন দলের অসময়ে পাশে থাকা হয়েছে দলকে বিভিন্ন মন্তব্যের হাত থেকে বাঁচিয়েছেন কিন্তু তারপরও কি কারনে পথ চলে গেল তা তিনি জানেন না। তবে দলের সিদ্ধান্ত তার কাছে শেষ কথা। এছাড়াও তিনি জানিয়েছেন দলের সর্বশ্রেষ্ঠা মমতা বন্দ্যোপাধ্যায় যা ঠিক মনে করবেন তাই ঠিক। কারণ তার পরিশ্রমেই আজ দল এই জায়গায়। অভিমানের সুরে তিনি বলেছেন পথ চলে গেলেও কেন পথ গেল কি ভুল ছিল কোথায় শোধরানো দরকার তা দলের তরফ থেকে স্পষ্ট করলে তৃণমূল নেতার শুধরে নিতে সুবিধা হতো।
এছাড়াও তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য নতুন প্রজন্মের প্রত্যেকেরই রয়েছে। তবে হ্যাঁ দলের প্রধান মমতা বন্দোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় কমান্ডো হলেও তার অক্লান্ত পরিশ্রমের যোগ্য সম্মান তাকে দেওয়া উচিত এমনটাই দাবি করেছেন অরূপ চক্রবর্তী।
প্রসঙ্গত, শাসকদলের ছয় কেন্দ্রে উপনির্বাচনে ছক্কা হাকানোর পর বেশকিছু রদবদল নজরে এসেছে। দলের বিরুদ্ধে প্রকাশ্য মন্তব্য করায় হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে। হুমায়ুন কবিরও জানিয়েছেন দলের সিদ্ধান্তই শিরোধার্য দলের সুপ্রিমো যাও ঠিক মনে করেছেন তাই করেছেন।






