রাজনীতি

বিজেপি তো গেরুয়ার বদলে নীল হয়ে গেল! বিধানসভায় পর্ন দেখায় বিজেপিকে তীব্র কটাক্ষ প্রকাশ রাজের 

 

 

তিনি ব্যস্ত ছিলেন পর্ন দেখতে বিধানসভায় অধিবেশন চলাকালীন। নিমিশার মতো ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে ত্রিপুরার বিজেপি বিধায়ক যাদব লাল নাথের কান্ডে। বিধায়কের কান্ডে রীতিমতো বিব্রত রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। যাদব লাল নাথের কান্ড দেখে রীতিমতো তাকে এক হাত নিলেন এক দক্ষিণী অভিনেতা।

 

তীব্র ভৎসনা প্রকাশ করেছে প্রকাশ বিজেপি নেতার এমন কাণ্ড দেখে। বিজেপির পর্ন দেখার এই ভিডিও নিজের সমাজ মাধ্যমের পাতায় শেয়ার করেন প্রকাশ। টুইটারে তিনি লিখেন ,”ব্লুজেপি ধিক্কার তোমাদের ধিক্কার।”

 

ত্রিপুরার বিধানসভায় রাজ্যের বাজেট অধিবেশন চলছিল। আর ঠিক সেই সময় নীল ছবি দেখতে ব্যস্ত ছিলেন তার মোবাইলে। যদি এখনো সেই বিষয় নিয়ে কোন রূপ মন্তব্য করেননি তিনি। শোনা যাচ্ছে অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই প্রাঙ্গণ ত্যাগ করেন ওই নেতা।

 

ত্রিপুরা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ইতিমধ্যেই নোটিশ জারি করেছে ওই বিধায়কের বিরুদ্ধে। রীতিমত জবাবদিহি চাওয়া হবে তার এই কাজের জন্য তার কাছে। যদিও বিধায়কের ঘনিষ্ঠ মহল থেকে খবর তাকে ফাঁসানোর জন্য এমন কাজ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.