জেলা

শিলিগুড়ির কাওয়াখালিতে একটি বাড়ি থেকে উদ্ধার বোমা

শিলিগুড়ির কাওয়াখালিতে একটি বাড়িতে বোমা পাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়।বাড়ির মালিক সোমনাথ পাল জেরার মুখে কিছুই বলছেন না এখনো।ফলে ধোয়াশার সৃষ্টি হয়েছে।জানা গেছে সোমনাথ পাল নিজে কুয়ো পরিষ্কার করতে গিয়ে লোক ডেকে আনেন। যারা এসেছিলেন তারা কুয়োতে নেমে পান তাজা বোমা। কিভাবে বোমা আসল সেটা নিয়ে বলতে চাননি বাড়ির মালিক। তবে তিনি জানিয়েছেন পাড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করছিলেন তিনি অনেক দিন থেকেই। সেই কারনেই আক্রোশ বসত কেউ এই কাজ করেছে বলে দাবী তার।তিনি আরো জানান তিনি ওই কুয়ো ব্যাবহার করেন না অনেক দিন ধরেই। তিনি চাইছিলেন ওই কুয়ো বন্ধ করে দিতে।আর বন্ধ করার আগে তিনি চাইছিলেন কুয়ো পরিষ্কার করে দিতে।আর কুয়ো পরিষ্কার করতে গিয়েই এই বিপদ। এলাকার মানুষ জানিয়েছেন নিতান্তই ভালো মানুষ সোমনাথবাবু। কেউ আক্রোশবসত এই কাজ করতে পারে বলে দাবী পাড়া প্রতিবেশীদেরও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.