জেলা

দার্জিলিং এর ঘুম ষ্টেশনে অর্ভ্যর্থনা জানানো হল জি 20 তে আগত অতিথিদের, অভ্যর্থনা জানালেন সাংসদ রাজু বিস্তা

দার্জিলিং এর ঘুম ষ্টেশনে অর্ভ্যর্থনা জানানো হল জি 20তে আগত অতিথি দের।আজ ঘুম ষ্টেশনে বিদেশী দের অর্ভর্থনা জানালেন সাংসদ রাজু বিস্তা। তিনি ঘুমের কাছে একটি বেসরকারী হোটেলে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপ্যায়ন করেন অতিথিদের। জি 20সন্মেলন আজ থেকে শুরু হচ্ছে দার্জিলিং এবং সিকিমে। এই জি20সন্মেলনে উপস্থিত থাকবেন বিশ্বের বেশকিছু নামকরা দেশের রাষ্ট্রনেতারা। এদিন সাংসদ রাজু বিস্ত জানিয়েছেন ভারত আজকে এক অন্যান্য সন্মানের অধিকারী হল। ভারত এবারে জি 20সন্মেলনের আয়োজন করছে।আর কিছু না হলেও দার্জিলিং এর মানচিত্র বিশ্বের সমস্ত কোনাতে পৌছে গেল। যেটা আগামীতে দার্জিলিং এর পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাবে।সারা বিশ্বের পর্যটকদের কাছে বরাবরই দার্জিলিং এবং সিকিম একটা আলাদা জায়গা করে নিয়েছে।আর এই জি 20সন্মেলনের ফলে আরো বেড়ে যাবে পর্যটন শিল্পের আধুনিক দরজা।এদিন অতিথিদের সন্মান জানাতে উপস্থিত ছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী এবং সিকিমের বেশ কজন জনাধিকারীকেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.