অফবিট

মাটি ছাড়াই বাড়িতে চাষ করুন ধনেপাতা! জেনে নিন পদ্ধতি

শীতকালে বিভিন্ন রকম শাক সবজির মধ্যে ধনেপাতা অন্যতম। অনেকেই আমরা ধনেপাতা খেতে খুব পছন্দ করি। শীতকালের বেশিরভাগ রান্নাতেই আমরা ধনেপাতা ব্যবহার করি। কারন ধনেপাতা যেকোনো সবজির স্বাদ বাড়িয়ে তোলে দ্বিগুণ। কিন্তু দুঃখের বিষয় সারাবছর বাজারে পাওয়া যায়না এই ধনেপাতা। শুধুমাত্র শীতেই পাওয়া যায়। যদি সারাবছরই পাওয়া যেত তাহলে খুব ভালো হতো তাই না? আর চিন্তা নেই এমন এক উপায় আজ আপনাকে বলে দেবো যার মাধ্যমে সারা বছর ধনে পাতা থাকবে আপনার বাড়িতে। এমনকি মাটিও লাগবে না এর চাষ করতে। অবাক হচ্ছেন কিভাবে সম্ভব! রান্নাঘরেই ছোট একটি জায়গার মধ্যে হাইড্রোপনিক মেথডে এই ধনেপাতার চাষ করতে পারবেন। মাটি ছাড়া ও ১২ মাস টবের মধ্যে ধনেপাতা চাষ করা যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক সে পদ্ধতি।

>> মুদির দোকান থেকে গোটা ধনে কিনে আনুন। চারাগাছের দোকানেও ধনেপাতার বীজ কিনতে পাওয়া যায়।

>> বীজগুলো হামানদিস্তা দিয়ে হালকাভাবে পিষে নিন।

>> একটা ধার উঁচু এমন পাত্র বা ডেকচিতে পানি দিয়ে, তার উপর জালি দেওয়া ঝুড়ি রাখুন।

>> এবার বীজ ছড়িয়ে দিন উপর থেকে। দেখবেন, বীজ যেন শুকিয়ে না যায়। যদি সব সময় দেখাশোনা করতে না পারেন, তবে উপর থেকে ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে দিন।

>> সূর্যের আলোয় রাখুন। আট-দশ দিন পর দেখবেন, চারা বেরিয়েছে। ২০-২৫ দিনে ধনেপাতায় ভরে যাবে।

>> গাছের পরিচর্যার জন্য আপনার রান্নাঘরের বর্জ্য পদার্থ থেকে তৈরি তরল কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। ১৫ দিন অন্তর পানি বদলে দিতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.