অফবিট

এপ্রিলে চন্দ্রের টানা ঘরবদল! ভাগ্যের চাকা ঘুরতে পারে ৭ রাশির, সতর্কতার ইঙ্গিতও এই রাশিগুলোর

২০২৬ সালের এপ্রিল মাস জ্যোতিষশাস্ত্রের দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। মাসজুড়ে প্রায় ১৯ বার নক্ষত্র পরিবর্তন করবে চন্দ্র, যা এক বিরল জ্যোতিষীয় পরিস্থিতির সৃষ্টি করছে বলে মত বিশেষজ্ঞদের। এই ঘন ঘন অবস্থান বদলের প্রভাব পড়তে পারে মানুষের মন, কাজকর্ম, আর্থিক সিদ্ধান্ত—সব ক্ষেত্রেই।
বিশেষ করে মেষ, সিংহ ও ধনু রাশির জাতকদের জন্য এই সময়টি বেশ শুভ ইঙ্গিত বহন করছে। কর্মক্ষেত্রে উন্নতি, নতুন সুযোগ এবং সৃজনশীল চিন্তার বিকাশ—সব মিলিয়ে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা প্রবল। অনেকের ক্ষেত্রে পুরনো বাধা কাটিয়ে এগিয়ে যাওয়ার পথও খুলে যেতে পারে।
অন্যদিকে, বৃষ ও তুলা রাশির জাতকদের জন্য এপ্রিল নিয়ে আসতে পারে পারিবারিক শান্তি ও মানসিক স্বস্তি। সম্পর্কের টানাপোড়েন মিটে গিয়ে ঘরোয়া সুখ-শান্তি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে সবটাই যে মসৃণ হবে, তা নয়। মিথুন ও কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। ছোটখাটো সমস্যা অবহেলা না করে সময়মতো যত্ন নেওয়াই বুদ্ধিমানের কাজ।
এদিকে, অর্থনৈতিক দিক থেকেও সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে যারা শেয়ার বাজার বা বড় বিনিয়োগের সঙ্গে যুক্ত, তাঁদের এপ্রিলের শুরুতে কিছুটা সংযত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হঠাৎ সিদ্ধান্ত বড় ক্ষতির কারণ হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.