অফবিট

৩৬৫ দিনের মধ্যে ১৪ই ফেব্রুয়ারিকেই কেন valentine day হিসেবে পালন করা হয়

অনেকের জন্যই ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। হাতে গোলাপ, মনে বসন্তের ছোঁয়া, এসবকে সঙ্গে করেই শুরু হয়ে যায় একটা বছরের প্রেম পর্ব; এ বছরটিও তার বিন্দু মাত্র ব্যাতিক্রম নয়। রোজ ডে দিয়ে শুরু, এরপর প্রোপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিজ ডে, হাগ ডে, কিস ডে এবং টানা এক সপ্তাহের প্রেম পর্বের সর্বশেষ হল বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইন’স ডে।

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। এই দিনটিতে প্রত্যেকেই তাদের প্রিয়জনের প্রতি ভালবাসা প্রকাশ করে। তবে, বেশিরভাগ মানুষেরা এটা মনে করেন যে, এই দিনটি কেবল মাত্র প্রেমিক-প্রেমিকা ও দম্পতিদের জন্য। এটি একদমই সত্য নয়। যে কেউ এই দিনে তাদের প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পারেন। সে যে কেউ হতে পারে, যেমন – পরিবারের সদস্য, বন্ধু, ভাই-বোন এবং অন্যান্য ব্যক্তি, যারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কথিত আছে, রোমের একটি উৎসব লুপারকেলিয়া, যা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শুরু হয় ৷ যা আসলে তাদের দেশে বসন্তের আনুষ্ঠানিক সূচনা হিসেবে ধরা হয় ৷ সেখানে একটা রীতি রয়েছে, যে একটি বক্স থেকে কোনও ছেলে বা মেয়ে যে কেউ একটি নাম তুলবেন ৷ ছেলেটি যে মেয়েটির বা মেয়েটি যে ছেলেটির নাম তুলবেন, তাঁরা এই উৎসবের সময়ে একে অপরের প্রেমিক বা প্রেমিকা হিসেবে পরিচিত হবেন ৷ এমনকি তাঁরা বিয়েও করতে পারেন ৷ রোমের এই উৎসবকে পরবর্তী সময়ে চার্চেের তরফে খ্রিস্টানদের উৎসব হিসেবে ঘোষণা করা হয় ৷ সেই সঙ্গে এর নাম দেওয়া হয় সেন্ট ভ্যালেন্টাইনস ডে ৷ সাধারণত, ভ্যালেন্টাইনস একজনের প্রতি অপরজনের ভালোবাসা প্রকাশের শব্দ ৷

রোমের সিংহাসনে তখন সম্রাট ক্লডিয়াস । তিনি বিশ্বাস করতেন যে বিয়ে করলে পুরুষের শক্তি এবং বুদ্ধিমত্তা হ্রাস পায় । তিনি আদেশ দেন যে তার সৈন্য বা অফিসার, কেউই বিয়ে করবেন না । এছাড়াও সেদেশে খ্রীষ্টধর্ম প্রচারও নিষিদ্ধ করেন তিনি । সেন্ট ভ্যালেন্টাইন নামে এক ধর্মযাজক ও চিকিৎসক এই আদেশের বিরোধিতা করেন । তাঁকে কারাবন্দি করেন ক্লডিয়াস । কারাগারে এক মহিলাকে চিকিৎসা করে তাঁর দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন ভ্যালেন্টাইন । ফলে রাগের বশে 14 ফেব্রুয়ারি তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে দেন ক্লডিয়াস । সেই সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণেই ‘ভ্যালেন্টাইনস ডে’ পালিত হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.