রাজনীতি

‘বীরদের আত্মত্যাগ ভোলার নয়’ পুলওয়ামা হামলার চারবছর পূর্তিতে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর

পুলওয়ামা হামলার ৪ বছর। শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জওয়ানদের কনভয়ে হামলা চালানো হয়। শহিদ হন ৪০ জন জওয়ান।

মঙ্গলবার পুলওয়ামার শহিদ জওয়ানদের স্মৃতির উদ্দেশে ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘আজকের দিনে আমরা পুলওয়ামা হামলায় আমাদের বীরদের হারিয়েছিলাম। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ আমরা কখনও ভুলব না। তাঁদের সাহস আমাদের শক্তিশালী ও উন্নত ভারত গড়তে অনুপ্রাণিত করে।’

বিশেষভাবে উল্লেখ্য, চার বছর পূর্বে আজকের দিনেই অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় অবন্তীপাড়ার কাছে লেথোপোড়ায় জম্মু শ্রীনগর জাতীয় সড়কে আধা সামরিক বাহিনীর একটি গাড়ির বহর আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। পাক ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করে।

ঘটনার পরের দিন কাশ্মীর জুড়ে কার্ফু জারি করা হয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, যারা এই হামলা চালিয়েছে, তাদের ছাড়া হবে না। পরবর্তীতে কাশ্মীরে জঙ্গি দমনে সেনা বাহিনীকে সব স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। কাশ্মীর জুড়ে শুরু হয় জঙ্গিদমন অভিযান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.