কংগ্রেস অভিযোগ তোলে, বিজেপি গৌতম আদানিকে সাহায্য করছে। যার প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাফ বক্তব্য, ‘আড়াল করার বা ভয় পাওয়ার কিছু নেই’। শাহ এদিন জানান, বিষয়টি বিচারাধীন থাকার কারণে তাঁর মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু বিজেপির সমর্থন নিয়ে তিনি সরব হন।
উল্লেখ্য, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং কারচুপি করে নিজেদের শেয়ারের দর বাড়ানোর অভিযোগ ওঠে। আমেরিকার লগ্নি গবেষণাকারী সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চ’-এর রিপোর্ট প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর ‘সুসম্পর্ক’র কথা প্রায় সকলেরই জানা। তাকেই এবার তুরূপের তাস সমান নিয়েছে কংগ্রেস। আদানির সঙ্গে মোদীর সম্পর্ক ঠিক কী? এই প্রশ্নই তুলেছেন রাহুল গান্ধী।
বিশেষভাবে উল্লেখ্য, বিতর্ক প্রকাশ্যে আসতেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে তলব করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোন ব্যাংকের আদানি গোষ্ঠীতে কতটা বিনিয়োগ/ঋণ রয়েছে, তার হিসাব দিতে বলা হয়। কেন্দ্রীয় আধিকারিকরা এই নথি পরীক্ষার প্রক্রিয়া দায়িত্বে নিযুক্ত হন। ভারতের কোম্পানি আইনের ২০৬ নম্বর ধারার অধীনে সংশ্লিষ্ট প্রক্রিয়াটি শুরু হয়।







