রাজনীতি

তৃণমূলের ‘চোর’, ‘জালি’ স্লোগানের পাল্টা মেজাজ হারিয়ে গালাগালি বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের

সপ্তম দফার নির্বাচনে একাধিক কেন্দ্রের উঠে আসছে বিশৃঙ্খলার ছবি। এমনকি শনিবার শেষ দফার লোকসভার নির্বাচনে সাথেই চলছে বড়ানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে। সেখানেই বারংবার দেখা যাচ্ছে উত্তেজনা। এবার তৃণমূলের সঙ্গে তুমুল বচসায় ছড়িয়ে পরল বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।

আজ সকাল থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে উত্তপ্ত হয়েছে ভাঙ্গরের বিভিন্ন এলাকা। অন্যদিকে প্রবল উত্তেজনা দেখা যাচ্ছে দমদম লোকসভা কেন্দ্রের বরানগর বিধানসভার একাধিক এলাকায়। এমনকি সকালবেলা তৃণমূলের কাউন্সিলরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পরেন বরানগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। সেখানেই সকাল থেকে প্রত্যেকটি বুথ পরিদর্শন করছিলেন বিজেপি প্রার্থী। ঠিক তখনই বিজেপি প্রার্থীর মুখে উঠে আসে অর্জুন সিংএর সোশ্যাল মিডিয়ার পোস্ট। যেখানে তিনি দাবি করেছিলেন দমদম লোকসভা কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি করবে তৃণমূল আর পুলিশের সাহায্য নিয়ে বিজেপি প্রার্থীকে আটকানো হবে অভিযোগ করেন।

সেই মন্তব্যই উঠে আসে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর মুখে। সেই সময় শীলভদ্র দত্তকে উদ্দেশ্য করে চোর ও জালি স্লোগান দেয় তৃণমূল। ঠিক তখনই মেজাজ হারিয়ে বাবা তুলে গালিগালাজ করতে থাকেন ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক। তারপরে দু পক্ষের মধ্যে তর্কাতর্কি বাঁধে। এরপরই সেখানে গো ব্যাক স্লোগান তলে ঘাসফুল শিবিরের কর্মী সমর্থকেরা। তারপরেই ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের পাশে ৬২ নম্বর বুথের সামনে রণক্ষেত্রের চেহারা নেয়। তৎক্ষণাৎ কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের একাংশ বুথ থেকে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্টোদিকে তৃণমূল অভিযোগ করছে বিজেপি প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে ঘৃণ্য রাজনীতি করছেন।

দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত জানিয়েছেন, “বুথ ক্যাম্পে প্রচুর লোক এনে বুথ জ্যাম করতে চাইছে তৃণমূল। পুলিশ দাঁড়িয়ে থেকেও কিছু করছে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.