বর্তমানে সারাদেশ উত্তাল হয়ে রয়েছে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে। সেই বিল পাস হয় গত ৩ রা এপ্রিল। এরপর সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিতি নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই কারণে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আইএসএফ বিধায়ককে আইনি নোটিশ পাঠালো।
দিকে দিকে বিক্ষোভ ছড়িয়ে পরেছে ওয়াকফ সংশোধনী বিল পাস হওয়া নিয়ে। সেই আবহাওয়ার মধ্যেই বিভ্রান্তিমূলক বিবৃতি দিলেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। যেখানে তিনি প্রশ্ন তোলেন সেই দিন অর্থাৎ গত বৃহস্পতিবার সংশোধনী বিল নিয়ে ভোট প্রক্রিয়ার চলাকালীন অভিষেকের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও সংসদে তাদের উপস্থিতি কতটা থাকে সেটা নিয়েও ডায়মন্ড হারবার এর সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন আইএসএফ বিধায়ক।
এরপর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি চিঠি পাঠিয়েছেন। ডায়মন্ড হারবারের সাংসদের আইনজীবী সঞ্জয় বসু চিঠিতে স্পষ্ট জানিয়েছেন আইসিএফ নেতার এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। কারণ সংসদে ভোট প্রক্রিয়া চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইসলাম ধর্মীয় মানুষদের প্রতি সহানুভূতি ও সৌভ্রাতৃত্বপূর্ণ মত ধারণ করেন। যার জন্য এই বিলের বিরোধিতা করেছিলেন ডায়মন্ড হারবারের সংসদ।
তবে আইএসএফের বিধায়ক শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চলিতার্থ করতে সংসদে অভিষেকের উপস্থিতি নিয়ে গুজব ছড়াচ্ছেন। তাই এই নোটিশ পাওয়ার ৮৪ ঘন্টার মধ্যে যদি আইএসএফ বিধায়ক নিজের বিতর্কিত মন্তব্য তুলে না নেয় তাহলে তৃণমূলের সেকেন্ড ম্যান তার বিরুদ্ধে আইনিভাবে কড়া পদক্ষেপ নেবে। বর্তমানে যা নিয়ে চরছে রাজনৈতিক পারদ।







